শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ জুলাই ২০২৫, ৮:১০ অপরাহ্ণ

বর্জ্য ব্যবস্থাপনায় নতুন নীতিমালা আসছে সিসিকে

আপডেট টাইম : জুলাই ২৩, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ



শেয়ার করুন

আলোকিত সিলেট ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা আজ বুধবার (২৩ জুলাই ২০২৫) দুপুরে নগরভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল রাফিন সরকার বলেন, প্রায় ১০ লাখ জনসংখ্যা ও এক লাখ হোল্ডিংয়ের সিলেট নগরীতে প্রতিদিন প্রায় ৫০০ টন বর্জ্য উৎপাদিত হচ্ছে, যা অপসারণে কর্পোরেশন চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি জানান, এই চ্যালেঞ্জ মোকাবিলায় ও বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে সিটি কর্পোরেশন একটি নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে এবং এ বিষয়ে সব শ্রেণি-পেশার মানুষের মতামত ও নাগরিকদের পরামর্শ গ্রহণ করা হবে।

সভায় সঞ্চালনা করেন সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন। স্বাগত বক্তব্য রাখেন সিসিকের সচিব মো. আশিক নূর। বেসরকারি সংস্থা এসএনভি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর রহিমা বেগম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী ও সমাজসেবিকা শামা হক চৌধুরী, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুর ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইমজা সিলেট’র সভাপতি আশরাফুল কবির ও সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, কলামনিস্ট ও সাংবাদিক আফতাব চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক মানবজমিন’র সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খসরু, দৈনিক সমকালের সিলেট প্রতিনিধি ফয়সল আহমদ বাবলু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, বেলা’র বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার, অ্যাডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, ধরিত্রি রক্ষায় আমরা (ধরা)’র সদস্য সচিব আব্দুল করিম কিম, সিলেট ভয়েজ’র প্রকাশক রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী, এফআইভিডিবি’র সমন্বয়ক হাসান চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের হিসাব রক্ষণ কর্মকর্তা আবু বকর সিদ্দিকী এবং হাউজিং এস্টেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুছ মাসুম প্রমুখ।

শেয়ার করুন