বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ জুন ২০২৫, ১১:০৮ অপরাহ্ণ

সেনাবাহিনীর ঈদ উদ্যোগ: বন্যাদুর্গতদের মাঝে খাবার বিতরণ

আপডেট টাইম : জুন ৭, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট অঞ্চলের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিগলবাগ ইউনিয়নে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় প্লাবিত এলাকার বাসিন্দারা স্থানীয় একটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (০৭ জুন ২০২৫) বানিয়াচং হবিগঞ্জ আর্মি ক্যাম্পের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৩৪ জন সনাতন ধর্মাবলম্বীসহ মোট ১২০ জন বন্যা দুর্গত মানুষের মাঝে উন্নতমানের রান্না করা খাবার বিতরণ করা হয়।

১৭ পদাতিক ডিভিশনের এই উদ্যোগের মাধ্যমে ঈদের আনন্দ সবাইকে সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এটি কেবল একটি তাৎক্ষণিক সহায়তাই নয়, বরং দেশের জনগণের প্রতি একটি বার্তা যে বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সর্বস্তরের মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই মানবিক প্রচেষ্টা স্থানীয়দের মধ্যে আশা ও সংহতির অনুভূতি জাগিয়েছে।

শেয়ার করুন