18 February 2022, 6:10 PM
শিক্ষার প্রসার ও বিকাশের জন্য সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মহানগরের স্থায়ী প্রকল্পের অধীনে ও ক্লাবটির প্রেসিডেন্ট রোটাঃ এম এ কাইয়ূম আর.এফ.এস.এম এর তত্বাবধানে একজন ছাত্রকে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয় এবং পরবর্তীতে শিক্ষালাভের জন্য সমস্ত খরচ বহন করার দায়িত্ব নেয় রোটারি ক্লাব অব সিলেট মহানগর। এইসময় প্রধান অতিথির বক্তব্যে পিডিজি শহীদ আহমেদ চৌধুরী পিএইচএফ শিক্ষার প্রসার ও বিস্তারের এই স্থায়ী প্রকল্পের জন্য রোটারি ক্লাব অব সিলেট মহানগরের ভূয়সী প্রশংসা করেন এবং ক্লাবের সফলতা কামনা করেন। এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর.আই.ডি ৩২৮২ এর জোনাল কো-অর্ডিনেটর রোটা. হানিফ মোহাম্মদ পিএইচএফ এমসি, জোনাল কো-অর্ডিনেটর রোটা. পিপি ফয়সাল করিম মুন্না, রোটারি ক্লাব অব ইম্পেরিয়াল এর প্রেসিডেন্ট রোটা. হাসান কবির চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন রোটা. পিপি ইকবাল আহমেদ আরএফএসএম, রোটা. নজরুল ইসলাম লস্কর, রোটা. পিপি জুনায়েদ বখত আদনান, রোটা. খায়রুন নাহার চৌধুরী, রোটা. পিপি এম.এ. মতিন পিএইচএফ, রোটা. কৌশিক চৌধুরী প্রমুখ।
আলোকিত সিলেট/আবীর