সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ মে ২০২৫, ৮:৪০ পূর্বাহ্ণ

প্রকাশিত সংবাদে ব্যবসায়ী ফখরুল আবেদীনের প্রতিবাদ

আপডেট টাইম : মে ৮, ২০২৫ ৮:৪০ পূর্বাহ্ণ



শেয়ার করুন

বিগত ৫ মে ২০২৫ ইংরেজি তারিখে “আওয়ামী লীগের নেতা আজাদের ঘনিষ্ঠ সহযোগী ফখরুলের বিরুদ্ধে দখল ও হয়রানির অভিযোগ” শিরোনামে দৈনিক আলোকিত সিলেট পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ী ফখরুল আবেদীন। গতকাল (৭ মে) বুধবার ভিন্নমত পোষণ করে এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমি কাতার ও দুবাইয়ের একজন আতর ব্যবসায়ী ও সমাজসেবক।

ফখরুল আবেদীন জানান, তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি এবং বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের নির্বাহী সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে জড়িত। সম্প্রতি সিলেটের ২০ নম্বর ওয়ার্ডে ব্যক্তিগত বাসস্থান নির্মাণের সুবাদে স্থানীয় কাউন্সিলরের সাথে তার যোগাযোগ হয়েছে, যা সম্পূর্ণ ব্যক্তিগত ও সাধারণ বিষয়। তিনি প্রকাশিত সংবাদটিকে ভিত্তিহীন ও তার সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করার অপপ্রয়াস বলে উল্লেখ করেন। ফখরুল আবেদীন এর কঠোর প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রবাসে থেকে দেশের উন্নয়নে তার অবদান অব্যাহত রয়েছে এবং এ ধরনের সংবাদ সামাজিক কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি করতে পারে। তিনি বিষয়টির সত্যতা যাচাই করতে সাংবাদিকদের অনুরোধ জানান। তিনি বলেন, আমি একজন স্বনামধন্য প্রবাসী ব্যবসায়ী হিসেবে পরিচিত।তার সম্পর্কে কোনো প্রকার বিভ্রান্তি সৃষ্টি না করতে অনুরোধ জানান তিনি।

প্রতিবেদকের বক্তব্য :বস্তনিষ্ঠতা ও সত্যতা যাচাই করে সংবাদ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।আমাদের কাছে প্রয়োজনীয় তথ্য আছে ও সংশ্লিষ্ট সুত্র তা নিশ্চিত করেছে। সুতরাং প্রতিবেদনকে ভিত্তিহীন বলার কোন সুযোগ নেই।

শেয়ার করুন