,

21 February 2025, 3:41 PM

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

আপডেট টাইম : February 21, 2025 3:41 PM



শেয়ার করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশ উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারের নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ক্লাব সদস্য মো: আলমগীর আলম, আব্দুল কাদির জীবন, নাহিদ আহমদ, উৎফল বড়ুয়া, শিপন চন্দ জয়,রুবেল মিয়া, দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার মাহফুজ কাউসার ছাদি প্রমুখ।

আলোকিত সিলেট / এসএস

শেয়ার করুন