১৪ এপ্রিল ২০২২, ১১:২৩ পূর্বাহ্ণ
সুরাইয়া পারভীন লিলি
বৈশাখ এসেছে পুরাতন মুছে
নতুনের হবে আগমন,
বৈশাখ এসেছে পুরাতন জরাজীর্ণতাকে ছিন্ন করে —
করবো সবাই পণ।
সুশাসনে সজ্জিত করবো দেশ
রাজাকারদের হটাইয়া,
আল্লাহর নাম রাখবো স্মরণ
মনের উল্লাস ঘটাইয়া।
রঙে রঙে রাঙাবো দেশ
বাজবে যে ঢাক ঢোল,
নতুন করে ফিরে পাবো
আমরা মায়ের কোল।
বাংলাদেশের বাঙালী আমি
বাংলায় বলি কথা,
মুক্তিযুদ্ধের চেতনায় বড়
তবু কেন মনে ব্যথা?
বৈশাখ এসেছে মাদল বেজেছে
আকাশে মেঘের খেলা,
খোকাখুকি ধরবে যে মাছ
তাই বানাচ্ছে কলার ভেলা।
মেঘ ডেকেছে গুড়ুম গুড়ুম
বিদ্যুত দিচ্ছে হাক,
কি জানি বাপু! কখন আবার
মরন নি দেয় ডাক।
বৈশাখ এসেছে শীতল বাতাস
হাসি সবার মুখে,
খোকাখুকি দল বেঁধে তারা —
বৈশাখী গান গাইছে মনের সুখে।
নানান রঙের পোশাক পরে
বাঙালী কায়দায়,
কাবাডি খেলা দেখতে তারা
মাঠের ধারে যায়।
পান্তা ভাতে কাঁচা মরিচ
মাখিয়ে দেন মা,
ইলিশ ভাজি পান্তাভাতে
ওরে ,খেয়ে তোরা যা।

লেখিকা-কবি ও সাহিত্যিক।