শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯:০৪ অপরাহ্ণ

“তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষ্যে বর্ণাঢ্য যুব সমাবেশ

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ



শেয়ার করুন

১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সিলেট রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষ্যে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে যুব সমাজের উদ্যম, প্রযুক্তি সচেতনতা এবং সামাজিক অগ্রগতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সমাবেশে সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার, প্রোগ্রামিং দক্ষতা, প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তরুণদের জন্য একটি অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক(রুটিন দায়িত্ব) ও উপপরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট, সুবর্ণা সরকার। এ সময় তিনি বলেন “তারুণ্যের উৎসব ২০২৫” তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে তারা নিজেদের দক্ষতা বিকাশ ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে পারবে। আয়োজক কমিটি ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস, অতিরিক্ত পুলিশ সুপার জনাব হাসিবুল বেনজির, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট জি এম ফারুক।

এ সময় কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট এর স্কুল শাখার প্রোগ্রামিং দল। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় একই প্রতিষ্ঠানের কলেজ শাখার প্রোগ্রামিং দল। তাছাড়া বর্তমান ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে আয়োজিত হয় বিশেষ সেমিনার। এ সেমিনারে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার এ কে এম ফখরুল হাসান তথ্যচিত্রের মাধমে সাইবার ঝুঁকি, হ্যাকিং প্রতিরোধ এবং অনলাইন নিরাপত্তার কৌশল নিয়ে আলোচনা করেন। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি নিরাপদ ডিজিটাল পরিবেশ গঠনে করণীয় বিষয়েও পরামর্শ প্রদান করা হয়।

শেয়ার করুন