১২ ফেব্রুয়ারি ২০২২, ৭:৪৮ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাে ১৩ নং পানিউমদা ইউনিয়নের শংকরপুর গ্রামে বিজনা নদী খননের শুভ উদ্বোধন করলেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।
আজ ১২ ফেব্রুয়ারি রোজ শনিবার নবীগঞ্জের পানিউমদা শংকরপুর গ্রামে অনুষ্ঠিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদারের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ এমপি বলেন, নদী খননের প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় এলাকার হাজার হাজার কৃষক উপকৃত হবেন। নদীতে বাড়বে পানি ধারণ ক্ষমতা। শুকনো মৌসুমে সেচের মাধ্যমে চাষাবাদ করতে পারবেন কৃষক। আবার বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রন হবে। ফলে বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে ফসল। এছাড়াও নদীতে বাড়বে মৎস্য আহরণ। দ্রুত কাজ শেষ করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৩নং পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমান, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, ১০নং দেবপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরী, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নোমান আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, বাহুবল উপজেলার ১ নং স্নানঘাট ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন, ১৩নং পানিউমদা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জাহিদ আহমেদ চৌধুরী, মহসিন আহমেদ চৌধুরী, সুজন আহমদ সহ স্থানীয় এলাকার আওয়ামী লীগ ও সহ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত সিলেট/আবীর