রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ আগস্ট ২০২৩, ১১:৩৭ অপরাহ্ণ

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২০টি ভারতীয় গরু আটক

আপডেট টাইম : আগস্ট ১৩, ২০২৩ ১১:৩৭ অপরাহ্ণ



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি: সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ২০টি ভারতীয় গরু আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক-নির্দেশনায় ১২ আগস্ট (শনিবার) দিবাগত রাত ০৪:০০ ঘটিকায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখ যশপুর রোড হতে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৫টি ভারতীয় বকনা গরু আটক করা হয়।

এছাড়া ১৩ আগস্ট (রবিবার) সকাল ০৯:৩০ ঘটিকায় নিজপাট ইউনিয়নের রূপচেং মাঝের বিল গ্রামের সড়কের মুখ হতে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মুহিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ১৫টি ভারতীয় বকনা গরু আটক করা হয়। এসময় চোরাকারবারে সাথে জড়িত থাকার দায়ে বাইরাখেল গ্রামের ফকির উদ্দিনের ছেলে আমির উদ্দিন (২৮) কে আটক করা হয়। এদিকে পৃথক দুটি অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য আসামীরা পালিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক জানান, চোরাচালান বন্ধে থানা পুলিশ অন্যান্য সেবা প্রদানের পরেও বিশেষ অভিযান পরিচালনা করছে। পৃথক দুটি অভিযানে ১ জন আসামী সহ ২০টি বকনা গরু আটক করা হয়৷ পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন