,

8 August 2023, 4:27 PM

স্মার্ট বাংলাদেশ পুরস্কার’২৩ এর আবেদন আহ্বান

আপডেট টাইম : August 8, 2023 4:27 PM



শেয়ার করুন

স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩ প্রদানের জন্য আবেদন আহ্বান করেছে সরকার। গত ২০ জুলাই তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ লক্ষ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।এতে বলা হয়,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখার জন্য ব্যাক্তি, দল ও প্রতিষ্ঠানকে অনুপ্রেরণা, উৎসাহ ও উদ্দীপনা যোগানো ও স্বীকৃতি প্রদানের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যাক্তি, দল ও প্রতিষ্ঠানকে *”স্মার্ট বাংলাদেশ পুরষ্কার ২০২৩”* প্রদানের জন্য আবেদন আহবান হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে অনলাইনে আবেদন দাখিলের শেষ তারিখ ২২ আগস্ট ২০২৩। অনলাইনে আবেদনের জন্য www.award.smartbangladesh.gov.bd ভিজিট করতে বলা হয়েছে। জাতীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ৬টি করে মোট- ১২টি পুরস্কার এবং সাধারণ ও কারিগরি পৃথক ২টি ক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলাদাভাবে শ্রেষ্ঠ ব্যক্তি, দল ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান-এ তিনটি শ্রেণিতে ১টি করে মোট ১২টি পুরস্কার প্রদান করা হবে। জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ৬টি করে মোট- ১২টি পুরস্কার এবং সাধারণ ও কারিগরি পৃথক ২টি ক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলাদাভাবে শ্রেষ্ঠ ব্যক্তি, দল ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান-এ তিনটি শ্রেণিতে ১টি করে মোট ১২টি পুরস্কার প্রদান করা হবে (জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্তরা ব্যতীত)।এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কেন্দ্রীয় ভাবে একটি বাছাই কমিটি গঠন করেছে।

শেয়ার করুন