,

4 May 2023, 4:03 PM

গোয়াইনঘাটে গাঁজার গাছ সহ ১ জন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

আপডেট টাইম : May 4, 2023 4:03 PM



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন: সিলেট জেলার গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে গাঁজার গাছ সহ ১ জন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের দিক-নির্দেশনায় অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলায় সংঘটিত সঙ্গবদ্ধ অপরাধ, ডাকাতি, মাদকদ্রব্য উদ্ধার, খুন, ধর্ষণ ও চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সবার্ধিক গুরুত্ব দিয়ে আসছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৩ মে (বুধবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আক্তারুজ্জামান, এএসআই এনামুল হক ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট থানাধীন ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ প্রতাপপুর (ঢালারপাড়) গ্রামের মৃত ওহাব আলীর ছেলে মোঃ মিজানুর রহমান উরফে মিজান পাগলা (৬০) এর বাড়ির উঠানের পূর্ব পাশে সবজি বাগান হতে ০৬ টি গাঁজার গাছ উদ্ধার করেন। গাঁজার গাছ উদ্ধারপূর্বক ধৃত আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানার মামলা নং- ০৬ (০৫) ২৩, তারিখ- ০৪/০৫/২০২৩ ইং। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর ৩৬ (০১) সারণির ১৮ (ক) ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ইন্সপেক্টর শ্যামল বণিক।

শেয়ার করুন