,

14 April 2023, 8:37 PM

দক্ষিণ সুরমা সরকারি কলেজের বর্ষবরণ অনুষ্ঠান

আপডেট টাইম : April 14, 2023 8:37 PM



শেয়ার করুন

শুক্রবার(১৪ এপ্রিল) নতুন দিনের নবীন আলোয়,সব ক্ষণ যেন হয় চির নতুন চির মধুময় “- এ প্রতিপাদ্যে ‘বাংলা নববর্ষ১৪৩০’ বরণ করে নিলো দক্ষিণ সুরমা সরকারি কলেজ পরিবার ।

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ‍্য দিয়ে শুরু হওয়া এ বর্ষবরণ অনুষ্ঠানে কলেজের অধ‍্যক্ষ, বিভাগীয় প্রধানগণ ও অধ‍্যাপক-অধ‍্যাপিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

“এসো হে বৈশাখ, এসো এসো” -র সুরে নববর্ষ বরণ করে নেন অভ‍্যাগতরা।
বাঙালির হাজার বছরের ঐতিহ্য আর সংস্কৃতির আলোকে বাংলার চিরায়ত রূপবৈচিত্রের কথা তুলে ধরে ‘মঙ্গল শোভাযাত্রা ‘কে বিশ্বঐতিহ‍্যের অন্তর্ভুক্ত করায় অভিনন্দন জানান।

বক্তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগোপযোগী পদক্ষেপের কারণেই ‘বাংলা নববর্ষ বরণ’ অনুষ্ঠান যেনো বাঙালি চেতনার ভিত্তি হিসেবে পরিগণিত হয়েছে । অতি শীঘ্রই এ ‘বর্ষবরণ’ আয়োজন যেনো বাঙালি জাতিকে বিশ্বে এক অনন‍্য জাতিসত্তার পরিচায়ক হিসেবে তুলে ধরে এ বিষয়ে আশাবাদ ব‍্যক্ত করেন ।
বাঙালি জাতি আর বাংলাদেশের মঙ্গল কামনা করে আনন্দঘন এ অনুষ্ঠান সমাপ্ত হয় ।

শেয়ার করুন