বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ এপ্রিল ২০২৩, ১:২৮ পূর্বাহ্ণ

বাউসা শাহ বাড়ির প্রবীণ মুরুব্বি শাহ মছদ্দর আলী আর নেই, দাফন সম্পন্ন, জানাজায় মুসল্লীদের ঢল

আপডেট টাইম : এপ্রিল ১১, ২০২৩ ১:২৮ পূর্বাহ্ণ



শেয়ার করুন

আলী হাছান লিটন, নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা শাহ বাড়ির প্রবীণ মুরুব্বি শাহ মছদ্দর আলী আমাদের মাঝ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রবিবার সন্ধ্যা ৬.২৫ মিনিটের সময় তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮০ বছর। শাহ মছদ্দর আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল সোমবার বিকাল ৩টায় বাউসা ঈদগাহ ময়দানে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন, আল্লামা হাফেজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব, ছাহেব জাদায়ে ফুলতলী। জানাজার পূর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন, বাউসা শাহ তাজ উদ্দিন কুরেশী হাফিজিয়া মাদরাসার সহসভাপতি মোঃ কাওছার আহমেদ, নাদামপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি মাও. মোশাহিদ আলী, বাউসা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. শাহনুর আহমদ আজাদী ও মরহুমের তৃতীয় পুত্র সন্তান, দুবাই প্রবাসী হাফেজ জবরুল আমিন। জানাজায় অংশগ্রহণ করেন, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ সাদিকুর রহমান শিশু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমদ চৌধুরী, বাউসা কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মোতালিব, সাবেক মোতাওয়াল্লী আলহাজ্ব মোঃ তৈয়ব উল্লাহ, ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার আল হেলাল আহমদ’সহ এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান ও যুব সমাজের নেতৃবৃন্দ। জানাজায় আরো অংশগ্রহণ করেন, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২কন্যা সন্তান, ৪পুত্র সন্তান, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। উল্লেখ্য, মরহুম শাহ মছদ্দর আলী সাহেব দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বাউসা হাফিজিয়া মাদরাসা শাখার নাজিম এর দায়ীত্ব সততা ও নিষ্ঠার সহিত দীর্ঘদিন পালন করে গেছেন।

শেয়ার করুন