16 December 2022, 8:27 PM
মোঃ সাজ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি: সিলেট জেলার জৈন্তাপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।
জৈন্তাপুর রাজবাড়ি খেলার মাঠে সকাল ০৯ টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। জাতীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আল-বশিরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদদ চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার যাদবময় বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সেক্রেটারি মাস্টার আব্দুল জলিল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মাধ্যমিক মোঃ আজিজুল হক খোকন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সুধীজন অংশগ্রহণ করেন।
মহান বিজয় দিবসের সুচনা লগ্নে উপজেলা সদরে অবস্থিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, বিএনপি ও তার সহযোগী সংগঠন, জৈন্তাপুর প্রেসক্লাব, নিজপাট ইউনিয়ন পরিষদ, জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি, আবাসিক প্রকৌশলী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া এসব সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে
শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।