21 August 2022, 12:04 AM
মোঃ সাজ উদ্দিন, জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেটের বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ) উপজেলার তৃণমূল পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক জৈন্তাপুর প্রেসক্লাবের সমন্বয়ে ৩ দিনব্যাপী (১৮-২০ আগস্ট) আয়োজিত সাংবাদিকতায় বুনিয়াদি ও অনুসন্ধানী প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার ২০ আগস্ট বিকাল ০৩:০০ ঘটিকায় সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে পিআইবি’র প্রশিক্ষণ কোর্সের কনিষ্ঠ প্রশিক্ষক মোঃ শাহ আলম সৈকতের পরিচালনায় ও পিআইবি পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান এর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) আব্দুর রব, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ হানিফ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাব্বির আহমদ, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, সহ-সভপতি মিনহাজ উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। দুইটি প্রশিক্ষণ কোর্সে চার উপজেলার মোট ৭০ জন গণমাধ্যমকর্মী বুনিয়াদি এবং অনুসন্ধানমূলক সাংবাদিকতা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।