25 July 2022, 6:13 PM
ওসমানীনগর প্রতিনিধি :-ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের যুক্তরাজ্যে প্রবাসী আলহাজ্ব আব্দুল মুহিম , হুমায়ুন কবির , আলহাজ্ব কাপ্তান মিয়াসহ ২৯ জন যুক্তরাজ্যে প্রবাসী মিলে ১৫,৭০,০০০(পনের লক্ষ সত্তর হাজার) টাকা স্থানীয় ৭ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে বিতরণ করেন।
সোমবার (২৫ জুলাই ২০২২ ইং) খাদিমপুর কাঠালখাইড় দাখিল মাদ্রসায় নগদ অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন , যুক্তরাজ্যে প্রবাসী কাপ্তান মিয়া,উমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চেরাগ আলী ,সমাজ সেবক রাজনীতিবিদ শওকত আলী সায়মন , আজিজুর রহমান নানু প্রমূখ।