শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ মে ২০২২, ১২:৩৪ অপরাহ্ণ

মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার পুরস্কার উন্মোচন

আপডেট টাইম : মে ২৯, ২০২২ ১২:৩৪ অপরাহ্ণ



শেয়ার করুন

 

গত ২৪ মে ২০২২ মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার উদ্যোগে “পুরস্কার উন্মোচন অনুষ্ঠান” এর আয়োজন করা হয়।

ছাপা কাগজে প্রথম আলোর ৫০ লাখ পাঠক উদযাপনে ভিডিও তথ্যচিত্র নির্মাণে ১৩০+ বন্ধুসভার মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা সেরা বন্ধুসভা হিসেবে পুরস্কার অর্জন করে । সেই পুরস্কার তুলে দেওয়া ‌হয় উপদেষ্টাবৃন্দ ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে। অনুষ্ঠানটি শুরু হয় আমাদের জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক মোঃ শাকিল আহমেদ ও কার্যনির্বাহী সদস্য শ্রাবন্তী পাল শৈলীর সঞ্চালনায়। তারপর বক্তব্য রাখেন বর্তমান কমিটির সভাপতি আফনান সেলিম । তুলে ধরেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার কার্যক্রম ও সাফল্য এবং কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে উপদেষ্টাদের তাদের ‌বক্তব্য রাখার অনুরোধ জানান । উপদেষ্টাবৃন্দরা তাদের বক্তব্যে ৮ম কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আমাদের কার্যক্রম এর প্রতি তাদের ভালো লাগার কথা প্রকাশ করেন। উপদেষ্টা অনিক বিশ্বাস স্যার বলেন , মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা বরাবরই সুশৃঙ্খলভাবে কাজ করে আসছে এবং তিনি আরও বলেন যে তোমাদের অর্জন শুধু এ পুরস্কার নয় বরং তোমরা ভালো কিছু করে যখন মানুষের মুখে হাসি ফোটাও সেটাই তোমাদের আসল অর্জন।

এ ‘পুরস্কার উন্মোচন অনুষ্ঠান’ এ উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী- রেজিস্ট্রার এবং ডিন, স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি , মিহির কান্তি চৌধুরী- ডেপুটি রেজিস্ট্রার, মোঃ মাহফুজুল হাসান- সহকারী অধ্যাপক এবং প্রধান; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
উপদেষ্টাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অনিক বিশ্বাস- সহকারী অধ্যাপক ও প্রধান, ইংরেজি বিভাগ; সানজিদা চৌধুরী- সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ; মোঃ শের-ই-আলম- সহকারী অধ্যাপক, আইন বিভাগ।

এছাড়াও উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার ৮ম কমিটি অর্থাৎ বর্তমান কমিটির সহসভাপতি ভারতী রায়,সাধারণ সম্পাদক শ্রেয়সী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তাজনীন হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক মো. আলী হায়দার অন্তর, সাংস্কৃতিক সম্পাদক অন্নপূর্ণা দেবনাথ জুইঁ, ম্যাগাজিন সম্পাদক শুভদ্বীপা চৌধুরী, বইমেলা সম্পাদক ফাহমিদা রহমান বিথি, সাধারণ সদস্য বিজয় বিশ্বাস, রুদ্রনীল দত্ত, মামুনুর রশিদ মামুন, মোঃ সাজিদুল ইসলাম চৌধুরী, এ.কে.এম. নাহিদ, সৈকত সেন, সাফাত আহমেদ চৌধুরী, মোঃ আবু রায়হান, অলিদুর রহমান চৌধুরী প্রমুখ।

এছাড়াও জ্যেষ্ঠ বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি রুমেন চৌধুরী, ৩য় কার্যনির্বাহী কমিটির সভাপতি এনায়েতুর রহমান চৌধুরী মাহির, অনুষ্ঠান সম্পাদক ফারহান বাহার চৌধুরী, ৭ম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তানিম আহমেদ বাবর ।

দুপুর ২ টায় পুরস্কার উন্মোচন এবং হস্তান্তরের মাধ্যমে এই আয়োজনের সম্পাতি ঘটে।

শেয়ার করুন