১৭ মে ২০২২, ১:০৪ পূর্বাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধিঃ
সিলেটের ওসমানীনগরে ৪দিন ধরে শামছুন নাহার (৫৪) নিখোঁজ
রয়েছেন। তিনি হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার জলশুকা গ্রামের মৃত জাফরান আলীর স্ত্রী। দীর্ঘদিন ধরে ওসমানীনগরের গোয়ালাবাজারের একটি কলোনীতে ছেলে সন্তান নিয়ে বসবাস করে প্লাস্টিকের বোতল এবং কাগজ কুড়ানোর কাজ করতেন।
এব্যাপারে নিখোঁজের ছেলে গত
শনিবার ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।
নিখোঁজ মহিলার ছেলে পলাশ মিয়া জানান, গত বৃহস্পতিবার সকাল
১১টার দিকে তার মা কাউকে কিছু না বলে ঘর থেকে বেড়িয়ে যান। এর
পর থেকে তিনি এখনো ঘরে ফিরেননি। সম্ভাব্য সকল জায়গায় নিখোঁজের পর সন্ধান না পেয়ে গত শনিবার থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।
ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, নিখোঁজের ঘটনায়
একটি সাধারণ ডায়রী করা হয়েছে। নিখোঁজের সন্ধানে পুলিশ কাজ
শুরু করেছে।