২৭ এপ্রিল ২০২২, ৮:৪৯ অপরাহ্ণ
ইনশাআল্লাহ আমরা আছি
কথা: আজাদ ইবনে ছানাওর
ইনশাআল্লাহ আমরা আছি
গরিবদুখির পাশে
এবার ইদে তারাও যেন
প্রাণটি খুলে হাসে।
রাস্তাঘাটে থাকবে না আর
খাবে না বাদ খানা
পথের ধারে শুইবে না কেউ
রবে না বেপানা।
অকূলজলে ভাসবে না রে
পানা যেমন ভাসে।
এবার ইদে তারাও যেন
প্রাণটি খুলে হাসে। ঐ
আর কখনো কাঁদবে না কেউ
থাকবে না ফুটপাতে
অন্নহারা, বস্ত্রছাড়া
হাঁটবে না রোডগা’তে
থাকবে তাদেরও ঠিকানা
মরবে না কেউ ত্রাসে।
এবার ইদে তারাও যেন
প্রাণটি খুলে হাসে। ঐ
আমাদের ন্যায় তারাও মানুষ
আছে অধিকার
তাদের নিয়ে গড়বো মোরা
সুখি পরিবার।
বিশ্ববিবেক দেখবে চেয়ে
এই না পরবাসে।
এবার ইদে তারাও যেন
প্রাণটি খুলে হাসে। ঐ
ইদের শিক্ষা থাকবে জারী
গোটাজীবন জুড়ে
থাকবো সবাই হর-হামেশা
একে অন্যের ক্রোড়ে।
মানবসেবা করবো সদা
আল্লাহ পাবার আশে।
এবার ইদে তারাও যেন
প্রাণটি খুলে হাসে। ঐ
