শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ এপ্রিল ২০২২, ৬:৫৭ অপরাহ্ণ

জৈন্তাপুরে ভূমিহীন ও গৃহহীন ৮৭ টি পরিবার পেলো নতুন ঘর

আপডেট টাইম : এপ্রিল ২৭, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন সাজু, জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ০৬ টি ইউনিয়নের ৮৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে নতুন ঘর সহ প্রয়োজনীয় কাগজপত্রাদি হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে আরও ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করা হয়েছে। গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে তৃতীয় ধাপের আওতায় জৈন্তাপুর উপজেলায় ৮৭টি নতুন ঘর নির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সহকারী কমিশনার (ভূমি) রিপামনী দেবী, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে অতিথিরা প্রধানমন্ত্রীর পক্ষে উপকারভোগীদের হাতে উপহারের ঘরের কাগজপত্র ও চাবি হস্তান্তর করেন।

শেয়ার করুন