,

26 April 2022, 12:02 AM

৬০ বছর বয়সে স্টিল ফিক্সিংয়ের কাজ করছেন বাংলাদেশী দুলাল মিঞা

আপডেট টাইম : April 26, 2022 12:02 AM



শেয়ার করুন

হোসাইন শাহ: দাঁত না থাকার কারণে তিনি শক্ত খাবার খেতে পারেন না। অথচ ভোর ৫ টায় কাজে যান। রোমে আসেন বিকাল ৬ টায়। তারপর রান্না করে খাবার খেতে হয়। বলছিলাম মোহাম্মদ দুলাল মিঞার কথা । যার বয়েস ইতিমধ্যে ষাট অতিক্রম করে ফেলছে।
জানা যায়, ২০১১ সালের ডিসেম্বর মাসে জীবিকার তাগিদে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। তারপর থেকে শুরু হয় জীবন যুদ্ধ। কাজ করতে থাকেন দিনের পর দিন। সুখের আবাস পেতে না পেতেই তার কপালে নেমে আসে চরম দূর্বিক্ষ৷ পালিয়ে যায় তাহার কম্পানির মালিক। সে হিসেবে তিনি অবৈধ হয়ে পড়েন৷ টানা এক বছর ছয় মাস নিজেকে লুকিয়ে রাখেন সংযুক্ত আরব আমিরাতের পুলিশের কাছ থেকে।
অতঃপর পুনরায় নতুন আরেকটি কোম্পানি থেকে ওয়ার্ক পার্মিট নিয়ে কাজ করছেন আজ অব্দি। বর্তমানে তিনি স্টিল ফিক্সার হিসেবে কর্মরত আছেন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির মাফরাক সিটিতে।
তিনি চার সন্তানের জনক। তাহার বড় দুই মেয়ে বিবাহিত এবং ছোট দুই ছেলে রয়েছেন বলে জানা যায়। কখনোবা ৪৫° সে পর্যন্ত তাপমাত্রা থাকে। এমতাবস্থায় স্টিল এর কাজ করেন। শরীরে কোন অসুবিধা হয় কি? এমন প্রশ্নের জবাবে তিনি দৈনিক আলোচিত সিলেটকে বলেন পেঠের ক্ষুদা মেঠাতে হাসি মুখে এই কষ্ট মেনে নিতে হয়। তিনি আরো জানান ছেলে বড় হলে কুয়েত পাঠিয়ে তারপর দেশে যাবেন।
চার সন্তানের জনক ষাটোর্ধ দুলাল মিঞার বাড়ি বাঙলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায়।

শেয়ার করুন