৬ জুন ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে গতকাল শুক্রবার রাতে কুশিয়ারা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে পরিষদের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল সিলেটের পিপি মরহুম এডভোকেট মুজিবুর রহমান মুজিবের রুহের মাগফিরাত কামনা করে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুশিয়ারা যুব কল্যাণ পরিষদের সভাপতি নাজিম উদ্দিন শাহানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আব্দুল আজিজের সঞ্চালনায় দোয়া মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ সাব্বির আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন মাওলানা কবির আহমদ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ও সাবেক সভাপতি, সিলেট জেলা পরিষদ প্রশাসকের একান্ত সচিব লায়ন আমিন উদ্দিন আহমদ, উপদেষ্টা এম আছকীর আলী, উপদেষ্টা মাওলানা আব্দুল কাহির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সাবেক সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, মো: আতিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক লবিবুর রহমান লবিব, প্রতিষ্ঠাতা সদস্য লতিফুর রহমান লতিব, কার্যনির্বাহী সদস্য গিয়াস উদ্দিন দিলাল, মাস্টার মঈজ উদ্দিন, মঈনুল ইসলাম, আতিকুল ইসলাম, প্রভাষক অভ্র রাউত, আলালুর রহমান, আব্দুর রহমান, এডভোকেট লাবলু মিয়া ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তার বড়ভাই মাস্টার লুৎফুর রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন মরহুম মুজিবুর রহমানের একমাত্র ছেলে ওয়াহিদুর রহমান পাপলু।
সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত মাহফিলে মরহুমের কর্মময় জীবনের ওপর আলোকপাত করা হয় এবং কুশিয়ারা অঞ্চলের উন্নয়নে ও আইন অঙ্গনে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করা হয়। আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা কবির আহমদ।