শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ মে ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ

লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের প্রাক্তন ছাত্রের পিএইচডি অর্জনে বিশ্ববিদ্যালয়ের অভিনন্দন

আপডেট টাইম : মে ১১, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অষ্টম ব্যাচের ছাত্র মো. তাসফিকুজ্জামান ফিনল্যান্ডের ওলু বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি সম্পন্ন করায় তার শিক্ষাজীবন ও গবেষণা জীবনে অব্যাহত সাফল্যের জন্য অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

ড. মো. তাসফিকুজ্জামানের
পিএইচডি এর গবেষণাপত্র “Advanced Synchrotron X-Ray-Based Characterization of Hydrated Magnesium Carbonates Complemented by Raman Spectroscopy,”
উন্নত বৈজ্ঞানিক গবেষণায় এক উল্লেখযোগ্য অবদান এবং এটি তার নিষ্ঠা, অধ্যবসায় ও পাণ্ডিত্যের প্রতিফলন। তার এই মর্যাদাপূর্ণ অর্জন নিঃসন্দেহে ইইই বিভাগ এবং লিডিং ইউনিভার্সিটি পরিবারের জন্য অপরিসীম সম্মান ও গর্ব বয়ে এনেছে। লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের মেধাবী প্রাক্তন ছাত্র ড. মো. তাসফিকুজ্জামানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোর্শেদুল হক। তিনি ড. মো. তাসফিকুজ্জামানের এই অর্জন ইইই বিভাগের জন্য একটি গর্বের মাইলফলক এবং এটি লিডিং ইউনিভার্সিটির বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন।

সম্প্রতি ড. মো. তাসফিকুজ্জামান লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগ পরিদর্শনকালে বিভাগের শিক্ষকবৃন্দ ও বর্তমান শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মূল্যবান অভিজ্ঞতা বিনিময় করেন।
এসময় ইইই বিভাগের অষ্টম ব্যাচের ছাত্র ড. মো. তাসফিকুজ্জামানকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার ভবিষ্যৎ সকল কর্মপ্রচেষ্টায় অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন বিভাগের শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন