১৩ মার্চ ২০২২, ৯:২৮ অপরাহ্ণ
সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিররের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আহমেদ নুর বলেন, ‘পীর মহাবিবুর রহমানের মৃত্যু সাংবাদিকতা অঙ্গনে একটি বড় ক্ষতি। সাহসী সাংবাদিকতায় পীর হাবিব ছিলেন অনুকরণীয়। তাঁর এই অকাল মৃত্যু সিলেট তথা দেশবাসী একজন সাহসী সাংবাদিক হারাল।’
গতকাল শনিবার (১২ মার্চ) সন্ধা ৭ ঘটিকার সময় নগরীর রায় হোসেন জামে মসজিদ (৩য় তলা), ইলেকট্রিক সাপ্লাই রোড, আম্বরখানা, সিলেট মোবাইল পাঠাগারের ৭৭৯ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন সিলেট মোবাইল পাঠাগারের সভাপতি ও সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি বিশিষ্ট সংগঠক অধ্যাপক দেওয়ান এ. এইচ মাহমুদ রাজা চৌধুরী। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ছড়াকার আব্দুস সাদেক লিপন এডভোকেট ।
প্রধান অতিথি আহমেদ নূর আরও বলেন, ‘পীর হাবিব একজন অনুসন্ধানী সাংবাদিক ছিলেন। সত্য কথা বলতে ও লিখতে ভয় পেতেন না। এমনকি দেশের বৈরী সময়েও তিনি উচ্চ কণ্ঠে সত্য উচ্চারণ করেছেন। তাঁর মতো একজন সাহসী সাংবাদিককে আরও বহুদিন বেঁচে থাকা এই পেশার জন্য জরুরি ছিল।’
সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য ছড়াকার আবদুল কাদির জীবনের উপস্থাপনায়
প্রখ্যাত সাংবাদিক পীর হাবিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সহসাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী।
সভায় বক্তব্য রাখেন, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের বাংলা প্রভাষক কবি এইচ আই হামিদ, সিলেট মোবাইল পাঠাগারের কোষাধ্যক্ষ সৈয়দ মোঃ তাহের, কবি ও শিক্ষক সৈয়দ রেজাউল হক।
সভায় উপস্থিত ছিলেন, সিলেট মোবাইল পাঠাগারের পাঠাগার সম্পাদক অরুপ নাগ, এডভোকেট আব্দুল মুহিত, দেওয়ান ছনুবর রাজা চৌধুরী, নাট্যকার ও কবি ছয়ফুল আলম পারুল, কবি জুবের আহমদ সার্জন, শামীম গাজী, কবি সাইয়্যিদ মুজাদ্দিদ, কবি সাজিদুর রহমান, কবি অনিন্দ্য মোস্তাক, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, গীতিকার নুর মোহাম্মদ, ঔপন্যাসিক সিরাজুল হক, পানাইল সমিতি, সিলেটের সভাপতি মোঃ আব্দুল মালেক আকাশ, সাধারণ সম্পাদক মোঃ দিলোয়ার হোসেন, আব্দুর রহমান পারবেজ, কবি লাহিন নাহিয়ান, মোঃ সাইফুদ্দিন, মোঃ আব্দুস শহীদ, গীতিকার বাহা উদ্দিন বাহার, সজল দাশ, সৈয়দ ফৈরদৌস আহমদ জিলানী প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।