25 April 2022, 10:17 PM
সিলেটের কবি, লেখক ও সাহিত্য সংস্কৃতি কর্মীদের নিয়ে আবদুল কাদির জীবন সম্পাদিত ইংরেজি ম্যাগাজিন ‘দ্য আর্থ অব অটোগ্রাফ’র ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
গতকাল রবিবার (২৪ এপ্রিল-২০২২) সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর হল রোমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
পুবালি ব্যাংক লিমিটেড দরগাহ গেইট শাখার ইসলামি ব্যাংকিং উইন্ডোজ’র সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ইনচার্জ, সিলেটস্থ শান্তগঞ্জ সমিতি, সিলেটের সদস্য সচিব রোটারীয়ান ও ব্যাংকার কবিরুল ইসলামের সভাপতিত্বে “দ্য আর্থ অব অটোগ্রাফ” এর সম্পাদক, কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত আবদুল কাদির জীবনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সভাপতি দেওয়ান এ.এইচ মাহমুদ রাজা চৌধুরী।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সহসভাপতি অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, বাংলাদেশ মানবাধিকার কমিশন, সিলেট জেলা শাখার সভাপতি রোটারীয়ান ও ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম চৌধুরী, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ এডভোকেট আব্দুস সাদেক লিপন, ।
এছাড়া আরো বক্তব্য রাখেন, নাট্যকার ও কবি ছয়ফুল আলম পারুল, সিলেট মইউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাহবুবুর রউফ নয়ন, বৃক্ষ সম্পাদক, কবি আজমল আহমদ, চিত্রশিল্পী ও ছড়াকার কবির আশরাফ, কবি অনিন্দ্য মোস্তাক।
উপস্থিত ছিলেন কবি কামাল আহমদ, ঔপন্যাসিক সিরাজুল হক, প্রতিভাত সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও ত্রৈমাসিক অনুসন্ধানী কাগজ ‘অনুপ্রাণন’ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, উপ সম্পাদক আলমগীর চৌধুরী, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সহ অফিস সম্পাদক মঈন উদ্দিন, গীতিকার বাহা উদ্দিন বাহার, আতিকুর রহমান রুয়েব, মনজুর হোসেন, আব্দুর রহমান পারভেজ, গল্পকার জেনারুল ইসলাম, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কাজী আদম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান এ.এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, মাহে রমজান হলো তাকওয়া অর্জনের মাস। আজ আমাদের সমাজে নানান সমস্যায় জর্জরিত। হানা-হানি, মারামারি, হিংস্বা-বিদ্বেষ, পাপাচারে সয়লাব। একমাত্র তাকওয়া অর্জনের মাধ্যমেই এসব দূর করে সুখি, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।