,

12 April 2026, 5:50 PM

বিশ্বনাথে ‘আন্তর্জাতিক পর্যায়ে ১ম স্বর্ণজয়ী শাটলার’ তানভীর সংবর্ধিত

আপডেট টাইম : April 12, 2026 5:50 PM



শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি:-

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৫এ ১ম গোল্ড মেডেল জয়ী শাটলার আব্দুল জাহির তানভীর নিজ উপজেলা সিলেটের বিশ্বনাথে সংবর্ধিত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রিড়া সংস্থার এডহক সভাপতি উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা ক্রিড়া সংস্থার এডহক কমিটির সদস্য কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীণি তাহসিনা রুশদীর লুনা। এর আগে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণজয়ী শাটলার আব্দুল জাহির তানভীর।

বক্তব্যে তিনি সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার
দৃষ্টি আকর্ষণ করে বিশ্বনাথ উপজেলায় ব্যাডমিন্টনের জন্য একটি ইনডোর স্থাপনের দাবি জানান। পরে, প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা তানভীরের দাবি পূরণের চেষ্টা করবেন বলে আশ্বস্থ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।

স্থানীয় সংবাদকর্মীদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ শিপন আহমদ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রিড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।

শেয়ার করুন