শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ মার্চ ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ

জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন

আপডেট টাইম : মার্চ ৮, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ



শেয়ার করুন

সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। নারী অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার ৮ মার্চ দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মহসীন উদ্দিন। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীব সভা পরিচালনা করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান হাওলাদার, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর সরকারি কলেজের প্রভাষক অশেষ কান্তি দে, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভীন এবং মহিলা অধিদপ্তরের প্রশিক্ষণার্থী তানজিনা বেগম।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী এলজিইডি সোহরাব হোসেন, উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক মো. উনু মিয়া, ইসলামী ফাউন্ডেশনের নুরুজ আলী, উপজেলা জামায়াতের মাওলানা নেছার উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহিলা অধিদপ্তরের প্রশিক্ষণার্থী ফাহিমা বেগম এবং গীতাপাঠ করেন মুক্তা রাণী দাস।

বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

শেয়ার করুন