বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ

বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী হাজী বাবুল আলীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ণ



শেয়ার করুন

পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য প্রবাসী হাজী বাবুল আলী ও তাঁর পরিবার। বুধবার ১৮ ফেব্রুয়ারি সকালে বিশ্বনাথ পৌরসভার শাহজিরগাঁও সারেং বাড়ি গ্রামে তাঁদের উদ্যোগে প্রায় আড়াইশ পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

যুক্তরাজ্য প্রবাসী ইলিয়াস আলীর সভাপতিত্বে এবং শিক্ষক মোহন আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী বাবুল আলী।

অনুষ্ঠানের শুরুতে শাহজিরগাঁও জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ আতিকুর রহমান কোরআন তেলাওয়াত করেন। দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আমিনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামেয়া মোহাম্মদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নূরুল হক, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন এবং বিশ্বনাথ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক গিয়াস সানি।

বক্তারা বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। হাজী বাবুল আলীর মানবিক উদ্যোগ এলাকার মানুষের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও তারা মন্তব্য করেন।

অনুষ্ঠানে আতাউর রহমান দুলাল, শিপন আহমদ, কয়েছ আহমেদ, সুমন আহমেদ, সাজন আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজক পরিবার জানায়, ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন