বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ

বিশ্বনাথে মহাজন বাড়ি অরফান মেমোরিয়াল ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ণ



শেয়ার করুন

মাহে রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথে আলহাজ হুশিয়ার আলী, জমিলা বিবি ও ছুরাব আলী মহাজন বাড়ি অরফান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ছয় শতাধিক অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ১৮ ফেব্রুয়ারি দুপুরে বিশ্বনাথ পৌরসভার শরিষপুর মিরের চর ২ গ্রামে যুক্তরাজ্য প্রবাসী শাহাব উদ্দিনের বাড়িতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এলাকার প্রবীণ ব্যক্তি মাওলানা জাহির উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠক মাওলানা ওমর ফারুক বিপ্লবীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ লুৎফর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার উপপরিদর্শক অনিক বড়ুয়া, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মছন্দর আলী, সংগঠক হাজী আরশ আলী রেজা, আব্দুল ওয়াহিদ, বাবুল ইসলাম, সিকন্দর আলী ও মাওলানা ফখরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ তাজ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের পক্ষ থেকে শাহাব উদ্দিন।

পরে শরিষপুর জামে মসজিদের ইমাম মাওলানা ফয়ছল আহমদের দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। আয়োজকরা জানান, রমজানে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন