বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ জানুয়ারি ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ

জৈন্তাপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে গণভোট প্রসঙ্গে মতামত প্রকাশ

আপডেট টাইম : জানুয়ারি ১২, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ণ



শেয়ার করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল। তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোটকে কেন্দ্র করে নিজের মতামত উপস্থাপন করেন এবং এ বিষয়ে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

রোববার ১১ জানুয়ারি সকালে জৈন্তাপুর উপজেলার দিগারাইল গ্রামে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত শীতবস্ত্র বিতরণ পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুণ সংগঠক ও আল হেরা ডিজিটাল আইটির পরিচালক জুবায়ের আহমদ।

গোলজার আহমদ হেলাল তার বক্তব্যে বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া এবং এতে জনগণের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। তিনি দেশকে দুর্নীতি ও অনিয়মমুক্ত করার বিষয়েও গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে যেন কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি তাজুল ইসলাম, রহমত আলী, মো জমির উদ্দিন, মকবুল হোসেন, বশির আহমদ, প্রবাসী সংগঠক আবুল হোসেন, আব্দুস সোবহান, বাবুল মিয়া, শামসুল ইসলাম, সাংবাদিক হোসেন মিয়া, ব্যবসায়ী জসীম উদ্দিন, শামীম আহমদ, জুনায়েদ আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মধ্যপ্রাচ্য প্রবাসী কানাইঘাট উপজেলার কৃতি সন্তান জাকির আহমদের সহযোগিতায় হাজী আস্রব আলী শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন