,

9 July 2026, 9:40 PM

সিলেট অনলাইন প্রেসক্লাব থেকে আব্দুল বাসিতকে বহিষ্কার

আপডেট টাইম : July 9, 2026 9:40 PM



শেয়ার করুন

সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য মো. আব্দুল বাছিতকে বহিষ্কার করা হয়েছে।বৃহষ্পতিবার সিলেট অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত ৩০ জুন সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরি পরিষদের নিয়মিত মাসিক সভায় প্রেসক্লাবের নির্দেশ অমান্য, ক্লাবের স্বার্থ পরিপন্থী ও গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ড, শৃঙ্খলাভঙ্গ,শিষ্টাচার ও নীতি বহির্ভূত কার্যক্রম এবং ক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন করার দায়ে মো. আব্দুল বাছিতকে সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য পদ বাতিল পূর্বক  ক্লাব থেকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য,সিলেট অনলাইন প্রেসক্লাবের শৃংঙ্খলা ভঙ্গের জন্য বিগত ২২ জুন ২০২৬ তারিখে তাকে কারণদর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। কিন্তু তিনি সেই নোটিশের জবাব প্রদান করেননি। এমনকি একই কারণে এর আগেও একবার তার সদস্য পদ বাতিল হয়েছিল।- বিজ্ঞপ্তি

শেয়ার করুন