২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইতালি প্রবাসী তরুণ রাজনীতিবিদ এমদাদুল হক মোল্লা।
ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে ঘিরে আলোচনা চলছে। তিনি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে ইতালি উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
প্রবাসে থাকলেও এলাকায় রাজনৈতিক যোগাযোগ বজায় রেখেছেন বলে স্থানীয়রা জানান।
এমদাদুল হক বলেন, নির্বাচিত হলে স্বচ্ছ ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন।