২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
সুয়েব রানা: জৈন্তাপুর
জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬ এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদল নেতা নজরুল ইসলাম চৌধুরী।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রগতি এবং সকলের সুখ শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা রমজানের শিক্ষা ধারণ এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, মুক্তিযুদ্ধা দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযুদ্ধা দলের সহ সাধারণ সম্পাদক মাহবুব আলম লিটু, উপজেলা যুবদল নেতা ময়নুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জাবেদ আহমদ মাধু ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাদেক আহমদ, সাংগঠনিক সম্পাদক সজিব আলী, ফয়েজ আহমদ, কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুবদল নেতা মজনু আহমদ, আব্দুল জব্বার, কবির আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমদ, সদস্য সচিব শাকিল আহমদ, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক দিলদার আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান শাব্বির, সাধারণ সম্পাদক রিমন আহমদ, উপজেলা জাসাসের সহ সভাপতি কামরান আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা মিনহাজ আহমদ, হারুন আহমদ, সাদ্দাম আহমদ, ছাত্রদল নেতা ইমরান আহমদ, মিনহাজ পাবেল, তাতীদল নেতা জাবেদ আহমদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।