শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩৫ পূর্বাহ্ণ

‘ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কারো অস্তিত্ব থাকবে না’  ডিসি সারওয়ার

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৪:৩৫ পূর্বাহ্ণ



শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা

 

সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেছেন, সিলেট জেলায় ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপুর্ণ ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ভোট ও গণভোট সম্পন্নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আসন্ন ভোটকে নিয়ে কাউকে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।

তিনি বলেন, মানুষ ভোট প্রদানের জন্য অপেক্ষা করছে। এমন উৎসবমুখর পরিবেশ বহু বছর লক্ষ করা যায়নি। অতীতের নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি বলে মনে করেন দেশের মানুষ। অভিযোগ আছে, দিনের ভোট রাতে হয়েছে। তবে এবারের নির্বাচন দেশের সেরা নির্বাচন হবে উল্লেখ করে সবাইকে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক সারওয়ার আলম সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরি-উক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের দিন কেউ ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদান বা ব্যালটে সিল মারার চেষ্টা করলে কারো অস্তিত্ব থাকবে না বলে তিনি হুঁশিয়ারি করেন এবং নির্বাচন নিয়ে অপ্রচার ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, সেনাবাহিনীর প্রতিনিধি, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক প্রমুখi

শেয়ার করুন