৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা :সিলেট ০৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন এর দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তারা বলেছেন ব্যানার ফেষ্টুন ছিড়ে আর ভয় দেখিয়ে দাড়িপাল্লার বিজয় আটকানো যাবেনা। দাঁড়িপাল্লা এজনপদের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আগামী ১২ ই ফেব্রুয়ারি এ জনপদের মানুষ অধীর আগ্রহে বসে আছে। জনগন তাদের রায় প্রদান করবে। হুমকি, হামলা মামলার ভয় আর চাঁদাবাজি করে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না।
সমাবেশে বক্তারা আরও বলেন পাথর কোয়ারী বন্ধ করে এজনপদের মানুষ কে জিম্মি করে রাখা হয়েছে। আগামীতে ১১ দল বিজয়ী হলে জাফলং পাথর কোয়ারী খুলে দেওয়া হবে। আমরা বিজয়ী হলে চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসব।
বৃহষ্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকালে গোয়াইনঘাটের জাফলং বাজার সংলগ্ন মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তারা এসব কথা বলেন।
বিশিষ্ট মুরব্বি আব্দুল হাকিম এর সভাপতিত্বে ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি শাকিব আহমদ এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন আলেমেদ্বীন মাওলানা আবুল হাসান উসামা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী শরীফ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর ডাক্তার আব্দুন নুর, নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ, ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সল আহমদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিসবাহ উদ্দিন, আব্দুর রহমান, ইউনিয়ন জামায়াতের সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, এনসিপি নেতা ডাক্তার মরতূজা, ডাক্তার শফিক আহমদ, ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি মারুফ খান, প্রমুখ।