,

1 February 2026, 2:07 AM

বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ৮ম মেধাবৃত্তি বিতরণ

আপডেট টাইম : February 1, 2026 2:07 AM



শেয়ার করুন

বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ৮ম মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার ৩১ জানুয়ারি চাউলধনী স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত ও মেধাবী ১৩৬ জন শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি বিতরণ করা হয়। এতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত ছিল।

ট্রাস্টের বাংলাদেশ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রেসিডেন্ট মাফিজ খান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বাংলাদেশ কমিটির সভাপতি মাওলানা লুৎফুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ট্রাস্টের এ্যাসিস্ট্যান্ট ট্রেজারার আব্দুল হামিদ খান সুমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ভাইস প্রেসিডেন্ট মিছবাহ উদ্দিন, সেক্রেটারী গুলজার খান, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী আব্দুর রহিম রঞ্জু, এ্যাসিস্ট্যান্ট ট্রেজারার ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সেক্রেটারী হাসিন উজ্জামান নুরু, যুক্তরাজ্যে গ্রেটার ম্যানজেস্টারে রাজা মনোনীত ল্যাফট্যানেন্ট মোজাহিদ খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী শরিফুল ইসলাম, ইসি মেম্বার ও এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী আবুল হোসেন মামুনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এছাড়াও বক্তব্য দেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য শফিক আহমদ পিয়ার, ৮নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম আজাদ, দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক হাসানুজ্জামান, দশপাইকা আলীম মাদ্রাসার শিক্ষক মাওলানা ফারুক আহমদ এবং চাউলধনী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাজিদা আক্তার মুন্নী।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দশপাইকা আলীম মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ ইমন আহমদ। স্বাগত বক্তব্য দেন চাউলধনী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আনহার মিয়া এবং শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা লুৎফুর রহমান।

অনুষ্ঠানে ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন