,

12 May 2025, 3:12 PM

ডা. ইশমাম আহমেদ এমআরসিপি ডিগ্রি অর্জন করলেন

আপডেট টাইম : May 12, 2025 3:12 PM



শেয়ার করুন

সিলেট নগরীর ১৪৬ কাজলশাহ নিবাসী ডা. ইশমাম আহমেদ সম্প্রতি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান থেকে এমআরসিপি ডিগ্রি অর্জন করেছেন। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।

তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমদ কবিরের জ্যেষ্ঠ সন্তান এবং মরহুম হাজী মো. রিয়াজুল ইসলামের দৌহিত্র। তার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের লতিপুর গ্রামে (হাজী বাড়ী)।

বর্তমানে তিনি এফসিপিএস (মেডিসিন) পার্ট টু-এর শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করছেন। তিনি সকলের কাছে দোয়া ও শুভকামনা প্রার্থনা করেছেন।

শেয়ার করুন