বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ জানুয়ারি ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ

জগন্নাথপুরে এমএ কাহার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেট টাইম : জানুয়ারি ৭, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ



শেয়ার করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শীতার্ত মানুষের সহায়তায় এমএ কাহার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জানা গেছে, জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামের সন্তান যুক্তরাজ্যপ্রবাসী শিল্পপতি এমএ কাহারের নামে প্রতিষ্ঠিত এমএ কাহার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে চলমান শীত মৌসুমে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের জয়নগর ও কামড়াখাই গ্রামে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রায় অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে ভালো মানের কম্বল বিতরণ করা হয়।

এমএ কাহার ফাউন্ডেশনের পক্ষে ইউসুফ আলী লালন শীতবস্ত্র বিতরণ করেন। কর্মসূচিতে স্থানীয় প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে তছমুল মিয়া, মছব্বির আলী, আবদুল মতিন, জাবেদ আলী, কাওছার মিয়া, সুপার উদ্দিন, রায়হান উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, শীত মৌসুমে এ ধরনের সহায়তা দরিদ্র ও অসহায় মানুষের জন্য উপকারী ভূমিকা রাখছে।

শেয়ার করুন