,

10 November 2025, 2:10 PM

সীমান্তে বিজিবি’র অভিযানে ৩৫ লাখ টাকার গরু-মহিষ ও অবৈধ মালামাল আটক

আপডেট টাইম : November 10, 2025 2:10 PM



শেয়ার করুন

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-র জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে প্রায় ৩৫ লক্ষ ৪০ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় গরু-মহিষ ও অন্যান্য অবৈধ মালামাল আটক করা হয়েছে। সোমবার, ১০ নভেম্বর ২০২৫ তারিখে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইন থেকে ৩ কিলোমিটার অভ্যন্তরে ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে টহল দল মালিকবিহীন অবস্থায় ১৫টি ভারতীয় গরু, ৪টি মহিষ ও ১টি পিকআপ গাড়ি আটক করে। আটককৃত এসব গরু, মহিষ ও পিকআপের সিজারমূল্য ধার্য করা হয়েছে ৩৪ লক্ষ টাকা।

এছাড়াও গত ২৪ ঘন্টায় একই ব্যাটালিয়নের লোভাছড়া বিওপির একটি আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। সেখানে মালিকবিহীন অবস্থায় ১৩০ কেজি ভারতীয় পিয়াজ, ৫০ কেজি চিনি এবং ১টি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয় তারা। জব্দকৃত এই মালামালের সিজারমূল্য ধার্য করা হয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৯০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ব্যাটালিয়ন সূত্রে জানানো হয়, জব্দকৃত সকল মালামাল কাস্টমস্ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।

শেয়ার করুন