শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ অক্টোবর ২০২৫, ১:৫৭ পূর্বাহ্ণ

আমার ১ম কর্মস্থলঃ ভালোলাগার অনুভুতি –

আপডেট টাইম : অক্টোবর ২৫, ২০২৫ ১:৫৭ পূর্বাহ্ণ



শেয়ার করুন

রিপা আক্তার

সিলেট নগরীর ভিআইপি এলাকা খ্যাত উপশহরস্থ এবিসি পয়েন্টে অবস্থিত এ হাসপাতাল( সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতাল)। যোগদান করি ১০ই জুলাই ২০২৫ ইং তারিখে একজন রেজিস্টার্ড নার্স হিসেবে। দেখতে দেখতে তিন তিনটে মাস পেরিয়ে যাচ্ছে। রোগীর কাজে/সেবায় সময় পার করতে পারছি। অনুভূতি লাগছে সুখের,আনন্দের।দিন যতো যাচ্ছে প্রশান্তুির আভাস লাগছে মনে। একজন মানুষ যখন অসুস্থ হয়ে নিরুপায় থাকে, তখন ভরসা করে হাসপাতালে আসে। আমি/আমরা উনাদের পাশে থাকি সারাক্ষণ। সেবার হাত বাড়িয়ে দেই পরম মমতায়, যতনে রাখি। সহকর্মী হিসেবে পেয়েছি একঝাঁক দক্ষ রেজিস্টার্ড নার্স। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে চিকিৎসা সেবা চলে দক্ষ সহকর্মীদের নিয়ে।আমরা সহকর্মীরা সকলেই মিলেমিশে রোগীর সর্বোচ্চ সেবা দানে প্রস্তুত থাকি। আমাদের তত্ত্বাবধানে আছেন উচ্চশিক্ষিত, নার্সবান্ধব একজন সুপারভাইজার (সেবা তত্ত্বাবধায়ক)। স্বল্পদিনের ব্যবধানে হাসপাতালটি সিলেটে নামকরাদের তালিকায় স্থান করে নিয়েছে। বিশেষ করে পরিপাক তন্ত্রের রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা প্রদানে সিলেটে সেরা হাসপাতাল হিসেবে পরিচিতি লাভ করেছে। আমাদের ক’জন বিশেষজ্ঞ পরিপাকতন্ত্রবিদ(গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট) যাদের নাম মুহুর্তেই মনে পড়ে ডা.জাহাঙ্গীর অালম স্যার, ডা.ওলিউর রহমান স্যার,ডা.মো: মুহিবুর রহমান জুয়েল স্যারসহ আরো অনেকে। উনারা প্রতিনিয়ত পরিপাকতন্ত্রের জঠিল ও কঠিন রোগ সম্পর্কে অস্ত্রোপচার সহ নানাবিধ আধুনিক চিকিৎসা অন্তঃবিভাগ ও বহির্বিভাগে সম্পন্ন করে থাকেন যা সিলেটে এই প্রথম। আগে এ সমস্ত চিকিৎসা সুদূর ঢাকা গিয়ে করতে হতো, এখন আমাদের হাসপাতালে প্রতিনিয়ত হচ্ছে। পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা ছাড়াও অমাদের হাসপাতালে জেনারেল সার্জারি, কার্ডিওলজি, মেডিসিন, গাইনী, হরমোন,অাইসিইউ সেবা চালু রয়েছে।এছাড়াও আমাদের রয়েছেন একদল দক্ষ (প্রশাসনিক)এডমিনবৃন্দ। উনাদের দক্ষ পরিচালনায় হাসপাতালে সেবার মান বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। তাঁদের মধ্যে জনবান্ধব মানুষ জনাব রেজাউল করিম(ম্যানেজার এডমিন) ও শাহাদাত হোসাইন (এইচআর)উনাদের নামটি প্রথমে উঠে আসে। রোগীদের সেবায় আমরা বদ্ধপরিকর। নার্সিং সেবার জন্য পিছনে থাকাতে হবে না আমাদের হাসপাতালে এসে। রোগনিরাময়ে নার্সিং কেয়ার খুবই জুরালো ভূমিকা রাখে। প্রেসক্রিপশানের বাইরেও নার্সিং কেয়ার একজন রোগীর জন্য খুবই দরকার যা আপনি/আপনারা নির্বিগ্নে সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতালে পাবেন।
তাই আুসন সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতালে।ভিজিট করুন,সুস্থ থাকুন, পাকস্থলীকে সুস্থ রাখুন।

লেখক
সিনিয়র স্টাফ নার্স
সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতাল।

শেয়ার করুন