শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ অক্টোবর ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ

সিলেট বোর্ডে এইচএসসি ফলাফলে ধস

আপডেট টাইম : অক্টোবর ১৬, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেট বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বড় ধস নেমেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। এ বছর সিলেট বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৮৬ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম। সিলেট শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৬৯ হাজার ১৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ৩৫ হাজার ৮৭১ জন। এছাড়া মাত্র ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা আগের বছরের তুলনায় কম। গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী।

ফলাফল পতনের কারণ জানতে চাইলে চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন বলেন, ৫ আগস্টের পর ছাত্র এবং শিক্ষকদের মধ্যে দূরত্ব বৃদ্ধি পেয়েছে, এর ফলে ফলাফল অবনতি হয়েছে। এর পাশাপাশি দক্ষ শিক্ষকদের অভাব রয়েছে। আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করেছি। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর শতভাগ পাস করেছে মাত্র তিনটি শিক্ষা প্রতিষ্ঠান। আগের বছর এই সংখ্যা ছিল আটটি। অন্যদিকে, চারটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি, যা গত পাঁচ বছরে প্রথমবারের মতো ঘটলো।

শেয়ার করুন