,

2 October 2025, 11:53 PM

অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণ আমাদের জাতীয় অঙ্গীকার : খাঁন মো. রেজা-উন-নবী

আপডেট টাইম : October 2, 2025 11:53 PM



শেয়ার করুন

সিলেটের বিভাগীয় কমিশনার খাঁন মো. রেজা-উন-নবী বলেছেন, শারদীয় দুর্গোৎসব আবহমান বাংলার সম্মিলনের প্রতীক এবং এই অনুষ্ঠান ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল মানুষকে মিলন মেলায় ঐক্যের বন্ধনে আবদ্ধ করে। তিনি বলেন যে, এই পূজানুষ্ঠান ধর্মীয় হলেও এর সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম, যা সকলের মধ্যে সম্প্রীতির বোধ জাগ্রত ও অসাম্প্রদায়িক চেতনা সঞ্চার করে এবং এই সম্প্রীতির চেতনা অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার আমাদের জাতীয় অঙ্গীকার।

তিনি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সিলেট নগরীর সুরমা নদীর চাঁদনী ঘাটে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর আয়োজিত সুবোধ মঞ্চে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম, জেলা প্রশাসক সরোওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

পূজা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ ও মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, সুব্রত দেব, কৃপেশ পাল, ঐক্য পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, অর্জুন ঘোষ, রনি পাল, মনমোহন দেবনাথ, এডভোকেট অরবিন্দু দাশ গুপ্ত রিতু, বিরেশ দেবনাথ, শৈলেন কর, অরবিন্দু দাস, রাজকুমার পাল রাজু, নন্দন চন্দ্র পাল, সুদীপ জ্যোতি এষ, রকি দেব, ডিজি রুমু, কৃষ্ণ ঘোষ, স্বপন কুমার দাস, অরুন কুমার বিশ্বাস, দিপন আচার্য্য, নিরঞ্জন চন্দ্র চন্দ, দেবল চৌধুরী এবং বিশ্বজিত দাস প্রমুখ।

শেয়ার করুন