৯ আগস্ট ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে swisscontact-এর মধ্যে দ্বিপাক্ষিক প্রাক-আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশগত সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় স্বেচ্ছাসেবক তৈরি সংক্রান্ত বিষয় নিয়ে এই আলোচনা শনিবার বিকেল ২ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ ইকবুল হোসেন কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
এতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম অংশগ্রহণ করেন। Swisscontact-এর SMILE প্রকল্পের পক্ষে টিম লিডার মোঃ মকবুল হোসেন, ম্যানেজার আনিকা নুর এবং আব্দুল কাদের আলোচনায় উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ সামিউল আহসান তালুকদার এবং প্রফেসর ড. মোঃ ওমর শরীফ অনুষ্ঠানে অংশ নেন। উভয় পক্ষের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে মতবিনিময় করা হয়।