শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২২ এপ্রিল ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ

সিকৃবি সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা, রায়হানুল-মাহমুদ নেতৃত্বে

আপডেট টাইম : এপ্রিল ২২, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ



শেয়ার করুন

আলোকিত সিলেট ডেস্ক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (সিকৃবিসাস) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নয় সদস্যের এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তর-এর সিকৃবি প্রতিনিধি এস এম রায়হানুল নবী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এডুকেশন টাইমস-এর প্রতিনিধি মাহমুদুর রহমান।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সিকৃবির টিএসসি মিলনায়তনে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার এবং জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাউদ্দিন -এর উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সিকৃবিসাসের গঠনতন্ত্র অনুযায়ী, কার্যনির্বাহী পরিষদের সকল পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নতুন কমিটি ২০২৪-২৫ সেশনের জন্য দায়িত্ব পালন করবে।

নতুন কমিটির সদস্যবৃন্দ হচ্ছেন সভাপতি: এস এম রায়হানুল নবী (দৈনিক দেশ রূপান্তর) সাধারণ সম্পাদক: মাহমুদুর রহমান (এডুকেশন টাইমস), দপ্তর সম্পাদক: মো: মাসুদুর রহমান খোন্দকার, অর্থ সম্পাদক: আইনুল হক নির্বাহী সদস্য: আদিব হাসান প্রান্ত। সাধারণ সদস্য মোঃ মোবাশশির রহমান, মোঃ আল আমিন বাপ্পী, তামীম জামান, কামরুজ্জামান সজীব ।

নবনির্বাচিত সভাপতি এস এম রায়হানুল নবী বলেন, “সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়া আমার জন্য গৌরবের পাশাপাশি একটি বড় চ্যালেঞ্জ। আমি এ দায়িত্বকে শুধু সম্মান নয়, নৈতিক কর্তব্য হিসেবে গ্রহণ করেছি। আমরা সত্য, ন্যায় ও জনকল্যাণের পক্ষে নির্ভীকভাবে সংবাদ পরিবেশন করব।”

সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, “সংবাদপত্র সমাজের দর্পণ, কিন্তু গত ১৬ বছরে তা সঠিকভাবে প্রতিফলিত হয়নি। আমরা একটি সৎ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে ক্যাম্পাসকে দেশের সামনে তুলে ধরতে চাই।”

নতুন কমিটি সাংবাদিকতার মানোন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

শেয়ার করুন