,

1 October 2026, 2:26 PM

ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বহিষ্কার

আপডেট টাইম : October 1, 2026 2:26 PM



শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। পরে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগের পর অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে জিনাত হুদাসহ সমাজবিজ্ঞান বিভাগের চার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নিয়েছিল ঢাবি সিন্ডিকেট। তখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছিলেন, তদন্ত কমিটির মাধ্যমে অভিযুক্ত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে।

শেয়ার করুন