শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ জুলাই ২০২৫, ২:০৪ পূর্বাহ্ণ

এদেশের জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগামী -নাহিদ ইসলাম

আপডেট টাইম : জুলাই ২৬, ২০২৫ ২:০৪ পূর্বাহ্ণ



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি,এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, সিলেট হবে জাতীয় নাগরিক পার্টি,এনসিপি’র দূর্গ।তিনি বলেন,জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট সবসময় অগ্রগামী।সিলেটকে আধুনিক শিল্পোন্নত নগরীতে পরিণত করতে হবে। সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি অনেক পুরনো।ফ্যাসিবাদ পতনে সিলেটের মানুষ ভালো ভূমিকা রেখেছে। তিনি শহীদ সাংবাদিক এটিএম তুরাব ও শহীদ রুদ্র সেন সহ সিলেটের সকল শহীদদের স্মরণ করে তাদের খুনীদের বিচার চান।

নাহিদ ইসলাম শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে নগরীর চৌহাট্রস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পথসভায় এসব কথা বলেন।

এনসিপি’র সভায় সিলেটে বিপুল সংখ্যক জনসমাগম হয়েছে। জনতার ঢল নেমেছে। জাতীয় নাগরিক পার্টির কর্মীরা বিভিন্ন উপজেলা ও নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল করে সভায় যোগ দেয়।সাধারণ জনগন ব্যাপক সাড়া দেয়।

নাহিদ বলেন, সিলেট থেকেই ইসলামের সম্প্রীতি এবং ইনসাফের বাণী সারা বাংলাদেশে প্রচারিত হয়। বহু সংস্কৃতি ও বহু জাতির এই সিলেট ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক। সিলেট বাংলাদেশের আত্মপরিচয়।জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশের বার্তা নিয়ে এসেছে। সিলেট কেবল প্রশাসনিক কোন জেলা নয়। যুগ যুগ ধরে সিলেট বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম এবং জুলাই গণ অভ্যথান সিলেট লড়াই করেছে বুক চিতিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। । এদেশের জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগামী।

তিনি বলেন, এই বাংলাদেশের পূর্বাঞ্চলে সিলেট ছিল অন্যতম কেন্দ্রভূমি।১৯৪৭ সালে দেশ বিভাজনের সময় সিলেট পূর্ববঙ্গের সাথে রায় দেয়।কিন্তু আমরা পূর্ণ সিলেট পাইনি। আসামের সাথে আমাদের অনেক অংশ জুড়ে দেয়া হয়। করিমগঞ্জকে কেটে দেয়া হয়। ব্রিটিশ, পাকিস্তান ও আওয়ামী লীগ আমলে সিলেটের মানুষকে গ্যাস সহ সকল খনিজ সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, সিলেটিরা লন্ডন জয় করেছে। আমরা প্রবাসীদের নীতি নির্ধারক বানাতে ও তাদের ভোটাধিকার দিতে চাই। সিলেটকে আধুনিক শিল্পোন্নত শহর হিসেবে গড়ে তুলতে চাই। সিলেটের নানা ভাষা ও সংস্কৃতি আছে। এখানকার সকল ধর্মের, সকল জাতিগোষ্ঠীর মানুষকে কর্মসংস্থান দিতে চাই। কোন বৈষম্য ও বিভেদ থাকবে না। সিলেটের জনগণ চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান কালে সাহসী ভূমিকা রেখেছে। সিলেটকে এনসিপি’র দুর্গ হিসেবে গড়ে তুলতে চান নাহিদ।

এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমের উপস্থাপনায় পথসভায় বক্তব্য রাখেন ও পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় নেতা সদস্য সচিব আখতার হোসেন, নাসির উদ্দীন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, ডা: তাসনিম জারা, নাহিদা সরোয়ার নিভা, আব্দুল হান্নান মাসুদ, এহতেসাম হক, অর্পিতা শ্যামা দেব, ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ,অনিক রায়, প্রীতম চক্রবর্তী, আরিফুল ইসলাম আদিব,গোলাম মর্তুজা সেলিম, জাতীয় যুব শক্তির ডা: জাহেদ,গণতান্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার, জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন সাহান,আবু সাদেক খায়রুল চৌধুরী,আকতার হোসেন, দেলোয়ার হোসেন, ফয়সাল আহমদ, আসাদুল্লাহ গালিব, সুরাইয়া সারা প্রমুখ।

নাহিদ বলেন, আমাদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে আমাদের সকল স্বপ্ন বাস্তবায়িত হবে। আমরা বিচার ও সংস্কার চাই। আগামী ৫ আগস্টের পূর্বে জুলাই সনদ ও জুলাই ঘোষণা পত্র চাই। তিনি সিলেটবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেট হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র দূর্গ। নতুন বাংলাদেশ গঠনের এই মহান যাত্রায় আমরা তরুণ প্রজন্মকে হাত ধরেই এগিয়ে যেতে চাই।

শেয়ার করুন