,

22 June 2025, 11:39 PM

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট জেলা শাখা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

আপডেট টাইম : June 22, 2025 11:39 PM



শেয়ার করুন

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুসারে ২২শে জুন (রবিবার) সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। সিওমেকহা, সিলেটের কনফারেন্স রুমে নার্সিং কর্মকর্তা আবু সাঈদ মো: ইউসুফের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা নির্বাচন কমিটির রিটার্নিং অফিসার ও সিওমেকহা’র সম্মানিত সেবা তত্ত্বাবধায়ক মোছা: ফেরদৌসী আক্তার, উপ সেবা তত্ত্বাবধায়ক কাঞ্চন রায়, জেলা পাবলিক হেলথ নার্স জোৎস্না রাণী ঘোষ এবং সিওমেকহা, সিলেটের সকল নার্সিং সুপারভাইজারগণ। নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান জেলা পাবলিক হেলথ নার্স জোৎস্না রাণী ঘোষ।

নার্সিং কর্মকর্তা ও নার্সেস অ্যাসোসিয়েশন (সিওমেকহা) আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো: ইমরান আহমেদ তাপাদারের সঞ্চালনায় নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সিলেট জেলার আপামর নার্স সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা বলেন, “নার্সিং একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহৎ পেশা। এই পেশায় সরাসরি মানুষের সেবা করা যায়। আমরা সিলেটের সকল নার্স (জেলা ও উপজেলা)কে নিয়ে একসাথে কাজ করতে চাই। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দিনে সিলেটের সকল নার্সকে নিয়ে কর্মসূচি বাস্তবায়নে জেলা কমিটি কাজ করবে, ইনশা আল্লাহ।”

অনুষ্ঠানের শেষে সভাপতির বক্তব্য ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন