,

8 June 2025, 3:03 PM

সিলেটে এনসিপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের পক্ষ থেকে জুলাই আন্দোলনের শহীদ পরিবারদের মধ্যে কোরবানীর মাংস বিতরণ

আপডেট টাইম : June 8, 2025 3:03 PM



শেয়ার করুন

সিলেট (গোলাপগঞ্জ) : পবিত্র ঈদ-উল-আযহার দিনে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জুলাই আন্দোলনে শহীদ হওয়া সাতজন পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। ঈদের দিন শনিবার ৭ জুন ২০২৫, জুলাই ওয়ারিয়র্স সিলেট জেলা’র সদস্য সচিব ওয়াহিদ ঊমায়ের ও সদস্য নাইমুর রাহমান শহীদদের বাড়ি বাড়ি গিয়ে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও কোরবানির মাংস পৌঁছে দেন।

ওয়াহিদ ঊমায়ের জানান, বিগত রোজার ঈদে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ নিজে গোলাপগঞ্জ এসে প্রত্যেক শহীদ পরিবারের সঙ্গে দেখা করেছিলেন ও উপহার দিয়েছিলেন। এবারের ঈদেও তিনি শহীদ পরিবারের কথা মনে রেখে কোরবানির মাংস পাঠিয়েছেন।

ব্যারিস্টার জুনেদ এক বার্তায় বলেন, “বাংলাদেশের মানুষ আজ শান্তিতে ঈদ পালন করছে, আনন্দ ভাগাভাগি করছে—এই শান্তি ও আনন্দের পেছনে যাদের ত্যাগ রয়েছে, তারাই আমাদের শহীদ। আমরা সেই শহীদদের পরিবারের সঙ্গে আমাদের ঈদের আনন্দ ভাগ করে নিতে চাই।”

শেয়ার করুন