শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ মে ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ

জৈন্তাপুর পুলিশের পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ ও চকলেট সহ আটক -৬

আপডেট টাইম : মে ২৪, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ



শেয়ার করুন

ইমাম উদ্দিন,জৈন্তাপুর প্রতিনিধি: ২৩শে মে শুক্রবার জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও চকলেট সহ ৬-জনকে আটক করেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে রাত আনুমানিক ২:২৫ মিনিটে জৈন্তাপুর উপজেলার জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সংলগ্ন তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদক বহনকারী দুই ব্যাক্তিকে ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়,পরবতীতে ফেলে যাওয়া বস্তা হতে কিংফিশার ৭২ ক্যান ও অফিসার চয়েজ ব্লু ব্রান্ডের ৭ বোতল বিদেশি মদ উদ্ধার করে।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৩ হাজার টাকা সমপরিমাণ।

দিনের অপর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২:৪৫ মিনিটে জৈন্তাপু মডেল থানার উপপরিদর্শক বিদ্যুৎ পুরস্কাস্হের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ থানার সামনে চেকপোস্ট বসিয়ে সিলেটগামী একটি সাদা রংযের মাইক্রোবাস (রেজি নং-ঢাকা মেট্রো-চ-১৩-৭৬১১)গাড়ীতে তল্লাশী চালিয়ে কয়েকটি বস্তা হতে ভারতীয় চকলেট উদ্ধার করা হয়।এসময় গাড়ীতে থাকা ৬জন কে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাইপথে আনা এ সব চকলেটগুলো তাদের বলে স্বীকার করে।উদ্ধাকৃত চকলেটের বাজার মূল্য আনুমানিক সাড়ে ১১ লক্ষ্য টাকা।
আটককৃত ব্যাক্তিরা হলেন, বরিশাল জেলার কোতোয়ালি থানার হারুন রশীদের পুত্র সুজন হাওলাদার (৪০), বাকিরা শরীয়তপুরের জাজিরা থানার মৃত সুলতান ব্যাপারীর ছেলে কামাল হোসেন ব্যাপারী (৫৫), মৃত ইছহাক ব্যাপারীর ছেলে আবু সিদ্দিক ব্যাপারী (৪৫), মৃত আইয়ুব আলির ছেলে সামসুল আলম (৫৬), আব্দুল ওয়াহাব হাওলাদারের ছেলে আব্দুল লতিফ হাওলাদার (৪১) ও মৃত নূর মোহাম্মদ কোতোয়ালের ছেলে রফিক কোতয়াল (৩৫)।

এদিকে পৃথক দুটি অভিযানে ৬ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন বিদেশি মদ আটকের ঘটনায় পলাতক দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও চকলেট পাচারের সময় আটক ৬ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। তিনি জানান আটককৃত আসামিদের শনিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন