9 May 2025, 7:34 PM
সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সিলেট জেলা স্টেডিয়ামে ‘সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’-এর ৯ মে ২০২৫ তারিখের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচে যমুনা ওয়ারিয়র্স ৬ রানে কুশিয়ারা সুপার কিংসকে হারায়। যমুনা ওয়ারিয়র্সের খেলোয়াড় সম্রাট (১৭ বলে ২৭ রান ও ২ উইকেট) প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুশিয়ারা সুপার কিংসের ম্যানেজার আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি, পদ্মা প্লাটুনের ম্যানেজার খালেদ আহমেদ খালেদ, একরাম আহমদ, সেলিম আহমদ, পিন্টু বৈদ্য ও তানজীল শাহরিয়ার উপস্থিত ছিলেন।
দ্বিতীয় ম্যাচে সুরমা গ্ল্যাডিয়েটর্স ৪ রানে পদ্মা প্লাটুনকে পরাজিত করে। সুরমা গ্ল্যাডিয়েটর্সের ফেরদৌস (৩২ বলে ৩৬ রান) প্লেয়ার অব দ্যা ম্যাচ হন। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক সিলেট ক্লাব সমিতি হাজী মিলাদ আহমদ, ইলেভেন স্টার্স ক্লাবের স্বত্বাধিকারী আলবী আহমদ চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নাজিম উদ্দিন সাহান, ওয়াহিদ উমায়ের, এটিএম ইকরাম, ইমতিয়াজ আহমদ জগলু ও পলাশ কর উপস্থিত ছিলেন।
পরবর্তী ম্যাচ সূচি হলো ১১ মে ২০২৫, রবিবার সকাল ৯:৩০ টা: পদ্মা প্লাটুন বনাম মেঘনা সুপার জায়েন্টস । বেলা ১:৩০ টা: বাসিয়া টাইটানস বনাম কুশিয়ারা সুপার কিংস ।